ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পুলিশ এফসি-রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি

ads

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) আজকের(বৃহস্পতিবার) খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি বনাম বাংলাদেশ পুলিশ এফসি মধ্যকার ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।


ম্যাচে রহমতগঞ্জ এগিয়ে যেতে পারত ২৫তম মিনিটে। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ক্রিস রেমির শট ফেরান পুলিশ এফসির গোলরক্ষক। আগের দুই রাউন্ডে উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নকে হারানো পুলিশ সুযোগ পেয়েছিল চার মিনিট পর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন বাল্লো ফামুসা। প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হয়।


দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুদলই। দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশ এফসির ফরোয়ার্ড রেমির শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। শেষ দিকে ডি-বক্সে ফাঁকায় থাকা সানোয়ার হোসেনও জাল খুঁজে নিতে ব্যর্থ হলে ম্যাচ শেষ হয় ড্রয়ে।


এই ড্রয়ের মাধ্যমে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ এফসি। এক ম্যাচ বেশি খেলা রহমতগঞ্জ ৫ পয়েন্ট নিয়ে নবমস্থানে অবস্থান করছে। আর ৫ ম্যাচের প্রত্যেকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ৫ ম্যাচে ১৩ পয়েন্ট।

ads
ads
ads

Our Facebook Page